ঢাকায় হাসপাতালে আগুন

প্রকাশঃ Aug 23, 2026 - 01:35
ঢাকায় হাসপাতালে আগুন

ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত রয়েল এইড হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে রাত ১১টার দিকে আগুনের খবর আসে। তাৎক্ষণিকভাবে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এসটিআর

ঢাকায় হাসপাতালে আগুন
লোগো
Aug 23, 2026

ঢাকায় হাসপাতালে আগুন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta