ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার করলো পুলিশ

প্রকাশঃ Aug 27, 2026 - 01:44
ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার করলো পুলিশ

ঢাকার যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় সেলিম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে বমি করিয়ে তার পেট থেকে ছিনতাই করা স্বর্ণের দুল উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরে তল্লাশি করে সেলিমের কাছে ছিনতাই হওয়া স্বর্ণের দুল পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর তাকে বমি করানো হয়। একপর্যায়ে তার পেট থেকে স্বর্ণের কানের দুলটি বের হয়ে আসে।

আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এসটিআর

ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার করলো পুলিশ
লোগো
Aug 27, 2026

ছিনতাইকারীকে বমি করিয়ে স্বর্ণের কানের দুল উদ্ধার করলো পুলিশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta