ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই রাজধানীতে জনমনে আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রায়হানের বাসা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।
-স্বাধীন/এমএ
ককটেল বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি

