নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ আবদুল্লাহ, ৬ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশঃ Sep 19, 2026 - 20:55
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ আবদুল্লাহ, ৬ দিনেও মেলেনি সন্ধান

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। নিখোঁজের সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট।

পরিবারের সদস্যরা জানান, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আবদুল্লাহর সন্ধান পেলে তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ০১৮৮৬৮২০৭৩৩


-স্বাধীন/এমএ

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ আবদুল্লাহ, ৬ দিনেও মেলেনি সন্ধান
লোগো
Sep 19, 2026

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ আবদুল্লাহ, ৬ দিনেও মেলেনি সন্ধান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta