১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশঃ Aug 14, 2026 - 20:51
১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় আনা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ পিকেট ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান এবং জনসমাগম এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এসব ইউনিটের মাধ্যমে নিয়মিত সুইপিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে। এর পাশাপাশি ডিবি, সিটিটিসি, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাচ্ছেন।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি অতিরিক্ত র‍্যাব ও সিআইডি সদস্যদেরও বিভিন্ন এলাকায় মোতায়েন রাখা হবে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিং মলসহ বিভিন্ন সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে উপস্থিত থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তদারকি করবেন।

- স্বাধীন দিগন্ত/এমএ

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা
লোগো
Aug 14, 2026

১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta