তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রকাশঃ Sep 18, 2026 - 18:38
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করে তেজগাঁও থানায় রাখা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে তাদের জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। যাচাই শেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলছে।

-স্বাধীন/এমএ

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩
লোগো
Sep 18, 2026

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta