প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রকাশঃ Aug 25, 2026 - 21:49
প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।

এর আগে গত মে মাসে প্রতারণার ওই মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।

ওই মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-স্বাধীন/ এমএ

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার
লোগো
Aug 25, 2026

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta