মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন
রাজধানীর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে আগুনে ভবনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও এখনো জানা যায়নি।
এদিকে একই দিন সকালে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে এপেক্স ভবনেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে ওই ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
-স্বাধীন দিগাস্ত/এস
মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন

