ঢাকা জুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮
রাজধানী ঢাকায় নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে দায়ের করা হয়েছে ৪৭টি মামলা।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩৬ জনকে, লালবাগ বিভাগ ৩১ জনকে, ওয়ারী বিভাগ ৯১ জনকে, মতিঝিল বিভাগ ৪৮ জনকে, তেজগাঁও বিভাগ ৫১ জনকে, মিরপুর বিভাগ ১৩১ জনকে, গুলশান বিভাগ ৪৫ জনকে, উত্তরা বিভাগ ৫৯ জনকে, গোয়েন্দা বিভাগ ৪ জনকে ও সিটিটিসি বিভাগ দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ২টি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি চাকু, একটি কাঁচি, একটি ব্লেডের অংশ বিশেষ, ৫টি মোবাইল ফোন, ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার একটি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল ও একটি সিপিইউ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
এসটিআর
ঢাকা জুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮

