যাত্রাবাড়ী থানা থেকে পালিয়েছে রিমান্ডে থাকা নারী, ৪ পুলিশ প্রত্যাহার

প্রকাশঃ Aug 27, 2026 - 22:14
যাত্রাবাড়ী থানা থেকে পালিয়েছে রিমান্ডে থাকা নারী, ৪ পুলিশ প্রত্যাহার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা থেকে মিতু আক্তার এক আসামি পালিয়ে গেছে। তিনি যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছিলেন।
 
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে হত্যা মামলার ওই আসামি কৌশলে থানা থেকে পালিয়ে যায়।
 
এদিকে এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ ডিউটিতে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
 
পুলিশ বলছে, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়। আজই শেষ দিন ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকালে কৌশলে গেটের তালা খুলে তিনি পালিয়ে যায়। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে আসামি থানা থেকে বের হয়ে গেছে।
 
তবে কীভাবে ওই আসামি থানা থেকে পালালেন এবং ওই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
 
ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, মিতু নামে এক নারী আসামিকে হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগকে কাজে লাগিয়ে ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে গেছে।
 
তিনি আরও বলেন, তিন দিনের রিমান্ড শেষে আজ মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু তার আগেই সে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। 
 
স্বাধীন/টিআর

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়েছে রিমান্ডে থাকা নারী, ৪ পুলিশ প্রত্যাহার
লোগো
Aug 27, 2026

যাত্রাবাড়ী থানা থেকে পালিয়েছে রিমান্ডে থাকা নারী, ৪ পুলিশ প্রত্যাহার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta