রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে চেকপোস্ট

প্রকাশঃ Sep 19, 2026 - 17:54
রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে চেকপোস্ট

রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ঢাকা মহানগর ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এসব স্থানে সন্দেহজনক যানবাহন ও মোটরসাইকেলে তল্লাশি চালানোর পাশাপাশি সার্বিক নজরদারি বাড়ানো হয়েছে।

রাজধানীর প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতেও কড়া নজরদারি চলছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট ও পিকেট ডিউটি জোরদার করা হয়েছে। নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন রাখা হয়েছে।

নগরবাসীর নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির প্রতিটি বিভাগ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


-স্বাধীন/এস

রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে চেকপোস্ট
লোগো
Sep 19, 2026

রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয়েছে চেকপোস্ট

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta