রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৪৭টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি চার্জারে থাকা ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি চাকু, একটি কাঁচি ও একটি ব্লেডের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ৫টি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউ উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
-স্বাধীন/ এমএ
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭

