আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশঃ Sep 21, 2026 - 21:23
আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্ব ও পশ্চিমাংশসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিতাস আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

জরুরি মেরামত কাজের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-স্বাধীন/এমএ

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
লোগো
Sep 21, 2026

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta