জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগ, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
-স্বাধীন/এমএ
জাসদ কার্যালয়ে গোপন বৈঠকের অভিযোগ, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

