জুমার নামাজের পর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর মালিবাগে জুমার নামাজের পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জাহিদ হোসেন জানান, মালিবাগ রেলগেট সংলগ্ন মেইন রোডে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
-স্বাধীন/এমএ
জুমার নামাজের পর মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

