২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৫ কোটি ডলার

প্রকাশঃ Aug 23, 2026 - 19:07
২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৫ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। ফলে এ বছর আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ থেকে ২২ আগস্ট—এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

-স্বাধীন/ এমএ

২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৫ কোটি ডলার
লোগো
Aug 23, 2026

২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৫ কোটি ডলার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta