ব্রাজিল ম্যাচের জন্য সরকার অর্থ ব্যয় করবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশঃ Aug 25, 2026 - 19:24
ব্রাজিল ম্যাচের জন্য সরকার অর্থ ব্যয় করবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা চলছে। তবে ম্যাচটি আয়োজনের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বক্সিংয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বড় ধরনের ব্যয় রয়েছে। এ অবস্থায় একটি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ ব্যয়ের মানসিকতা নেই।

এর আগে বাফুফের এক সদস্য সভাপতির বরাত দিয়ে জানিয়েছিলেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজন করা হলে সরকারের সহযোগিতা চাওয়া হবে। এ বিষয়ে বাফুফে সভাপতির সঙ্গে তার আলোচনা হয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাফুফে যেহেতু ব্রাজিলের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেছে, তারা যদি বিভিন্ন স্পনসর সংগ্রহ করে ম্যাচ আয়োজনের ব্যয়ভার বহন করতে পারে, তাহলে সরকার সার্বিক সহযোগিতা করবে।

ব্রাজিল বাংলাদেশে এসে খেললে সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে তিনি জানান, ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ব্যয়ভার বহনসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।

-স্বাধীন/ এমএ

ব্রাজিল ম্যাচের জন্য সরকার অর্থ ব্যয় করবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
লোগো
Aug 25, 2026

ব্রাজিল ম্যাচের জন্য সরকার অর্থ ব্যয় করবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta