রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশঃ Aug 27, 2026 - 14:50
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় কমিশনের চলমান কার্যক্রমসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

-স্বাধীন/ এমএ

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
লোগো
Aug 27, 2026

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta