নতুন দায়িত্ব পেলেন সাবেক তথ্যমন্ত্রী

প্রকাশঃ Aug 28, 2026 - 23:30
নতুন দায়িত্ব পেলেন সাবেক তথ্যমন্ত্রী

বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি তার নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়।

এর আগে এ কমিটির সভাপতি ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়।

পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ আটজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন—কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম।

এসটিআর

নতুন দায়িত্ব পেলেন সাবেক তথ্যমন্ত্রী
লোগো
Aug 28, 2026

নতুন দায়িত্ব পেলেন সাবেক তথ্যমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta