যশোরে এক বাড়ি থেকে বাবা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

প্রকাশঃ Sep 1, 2026 - 21:48
যশোরে এক বাড়ি থেকে বাবা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় একটি বাড়ি থেকে বাবা ও তার দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শার্শা থানার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

সর্বশেষ স্ত্রীও পারিবারিক বিরোধের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে বাড়িতে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সাবির ও জাবির বাবার সঙ্গেই বাড়িতে ছিল। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রথমে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ কামাল হোসেনের মরদেহও উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। আর কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শার্শা থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির কীভাবে মৃত্যু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

-স্বাধীন/এমএ

যশোরে এক বাড়ি থেকে বাবা ও দুই ছেলের মরদেহ উদ্ধার
লোগো
Sep 1, 2026

যশোরে এক বাড়ি থেকে বাবা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta