চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার

প্রকাশঃ Sep 22, 2026 - 16:41
চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার

বাগেরহাটের রামপালে জমি বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।

এসআরবি-৬ সূত্র জানায়, মৎস্য ঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় আসামিরা তার বাবাকে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনার ফুলতলার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

-স্বাধীন/এস

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার
লোগো
Sep 22, 2026

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, ২৪ ঘণ্টায় ২ আসামি গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta