শেখ হাসিনা কালই আসুক, আমরা হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

প্রকাশঃ Sep 18, 2026 - 17:45
শেখ হাসিনা কালই আসুক, আমরা হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বর নয়, চাইলে আগামীকালই দেশে ফিরতে পারেন। তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং সঙ্গে থাকবে হাতকড়া।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। সেই লুটপাটের অর্থ ভোগ করতে পারছে না তারা। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে যে বক্তব্য শোনা যাচ্ছে, সেটিকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির একটি প্রচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আপনি ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসেন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে দুইটি হাতকড়া থাকবে।’

রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, বিগত সরকারের সময়ে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী কর্মকাণ্ড হয়েছে, তার বিচার দেশের মাটিতেই হবে। এ বিচার প্রক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছেন।

শেখ হাসিনাসহ দেশের বাইরে অবস্থানরত সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, জনগণের অধিকার ক্ষুণ্ন করা এবং রাষ্ট্রীয় অর্থ লুটপাটের অভিযোগগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে এসব বিষয়ের সমাধান করতে চায় সরকার।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

শেখ হাসিনা কালই আসুক, আমরা হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী
লোগো
Sep 18, 2026

শেখ হাসিনা কালই আসুক, আমরা হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta