পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশঃ Sep 23, 2026 - 19:00
পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ সোহেল ফকির নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পিরোজপুর সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি এলাকার কালীবাড়ি রোডে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

আটক সোহেল ফকির মৃত হামেজ উদ্দিনের ছেলে। তিনি পিরোজপুর সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি এলাকার কালীবাড়ি রোডের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল ফকিরকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

-স্বাধীন/এমএ

পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
লোগো
Sep 23, 2026

পিরোজপুরে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta