রাতের আঁধারে আড়াই হাজার কলার থোড় কেটে ফেলার অভিযোগ

প্রকাশঃ Sep 27, 2026 - 17:21
রাতের আঁধারে আড়াই হাজার কলার থোড় কেটে ফেলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় ২ হাজার ৫০০টি অপরিপক্ব কলার থোড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগানের মালিক কৃষক শহিদুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয়রা বাগানে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে মালিককে খবর দেন।

ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে।

শহিদুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকায় জমি লিজ নিয়ে কলাবাগানটি গড়ে তোলেন। বাগান তৈরির জন্য ঋণ করে অর্থ সংগ্রহ করতে হয়েছিল তাকে।

তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে গড়ে তোলা বাগানের কলাগুলো ধীরে ধীরে পরিপক্ব হচ্ছিল। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ২ হাজার ৫০০টি কলার থোড় কেটে ফেলে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শহিদুল আরও বলেন, ঋণের টাকা পরিশোধসহ পরিবারের ভবিষ্যৎ নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-স্বাধীন/এস

রাতের আঁধারে আড়াই হাজার কলার থোড় কেটে ফেলার অভিযোগ
লোগো
Sep 27, 2026

রাতের আঁধারে আড়াই হাজার কলার থোড় কেটে ফেলার অভিযোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta