মানিকগঞ্জে নিজ ঘর থেকে সৌদি প্রবাসী, স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার

প্রকাশঃ Sep 19, 2026 - 16:13
মানিকগঞ্জে নিজ ঘর থেকে সৌদি প্রবাসী, স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ ঘর থেকে সৌদি প্রবাসী ইকরাম হোসেন, তার স্ত্রী সানজিদা এবং তাদের দেড় বছরের শিশুসন্তান আলেজার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাকান্দি গ্রামের ইকরাম হোসেন কিছুদিন আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ইকরামের মরদেহ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কলহ, আর্থিক সংকট কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয়রা জানান, বিদেশ থেকে দেশে ফেরার পর ইকরাম পরিবারের সঙ্গেই বসবাস করছিলেন। তার সঙ্গে স্ত্রী বা পরিবারের অন্য সদস্যদের কোনো বিরোধ বা পারিবারিক কলহ চলছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে স্থানীয়দের ভিড় জমে যায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও তদন্তের পরই কীভাবে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যাবে।

-স্বাধীন/এস

মানিকগঞ্জে নিজ ঘর থেকে সৌদি প্রবাসী, স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার
লোগো
Sep 19, 2026

মানিকগঞ্জে নিজ ঘর থেকে সৌদি প্রবাসী, স্ত্রী ও শিশুসন্তানের মরদেহ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta