আশুলিয়ায় গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুনের প্রকৃত অবস্থা ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।
-স্বাধীন/এমএ
আশুলিয়ায় গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

