টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন উদ্ধার

প্রকাশঃ Sep 26, 2026 - 13:03
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে একটি বাড়িতে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

এর আগে শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানায়, তথ্য ও প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, মানবপাচারকারী একটি চক্র বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কয়েকজনকে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে জড়ো করেছে। পরে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়।

কয়েক দফা হাতবদলের পর বাড়িতে আটকে রাখা হয়

উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন মোহাম্মদ করিম জানান, পাঁচ দিন আগে মালয়েশিয়া যাওয়ার জন্য তিনি সাইফুল নামে এক ব্যক্তির কাছে যান। সেদিনই নৌপথে মালয়েশিয়ায় পাঠানোর কথা ছিল। তবে পরে তাকে ও অন্যদের কয়েক দফা হাতবদল করে একটি বাড়িতে আটকে রাখা হয়।

করিম বলেন, তারা নিজের ইচ্ছায় মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফে সাইফুলের কাছে এসেছিলেন। কিন্তু পরে তাদের আটকে রাখা হয়। কোনো উপায় না পেয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসেন।

কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকার বাসিন্দা

এসআরবি-১৫ জানায়, উদ্ধার হওয়া ১৭ জনের বাড়ি কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায়।

তাদের মধ্যে বান্দরবানের লামা এলাকার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম ও মো. সাফায়েত হোসেন রয়েছেন।

এ ছাড়া কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, কক্সবাজার সদর ও টেকনাফ এলাকার মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের ও মো. নুর মোস্তফাকে উদ্ধার করা হয়েছে।

পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, লাভের আশায় সংঘবদ্ধ একটি চক্র এসব ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে ওই বাড়িতে জড়ো করেছিল। তাদের নৌপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল।

তিনি জানান, এ ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ১৭ জনকে এসআরবি-১৫ থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।


-স্বাধীন/এস

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন উদ্ধার
লোগো
Sep 26, 2026

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জন উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta