রুহুল কবীর রিজভীকে আহম্মদ সোহেল মনজুরের ফুলেল শুভেচ্ছা

প্রকাশঃ Sep 7, 2026 - 22:55
রুহুল কবীর রিজভীকে আহম্মদ সোহেল মনজুরের ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। মহাসচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পাওয়ার পর অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ সময় তিনি ফুল দিয়ে রুহুল কবীর রিজভীকে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বে তার সফলতা কামনা করেন। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী মধ্যে কুশল বিনিময় হয়। পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীরা নবনির্বাচিত মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। উপস্থিত নেতাকর্মীরা বলেন, রুহুল কবীর রিজভী মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। তার নতুন দায়িত্ব দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সার্বিক সফলতা কামনা করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

রুহুল কবীর রিজভীকে আহম্মদ সোহেল মনজুরের ফুলেল শুভেচ্ছা
লোগো
Sep 7, 2026

রুহুল কবীর রিজভীকে আহম্মদ সোহেল মনজুরের ফুলেল শুভেচ্ছা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta