স্থানীয় সরকার নির্বাচন
৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করা যাবে
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদনগুলো নিষ্পত্তির শেষ সময় ১০ সেপ্টেম্বর।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ, আবাসস্থল পরিবর্তনের কারণে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
-স্বাধীন/এমএ
৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তন করা যাবে

