সংসদ থেকে চিঠি পেলেই নজরুলের বিষয়ে পদক্ষেপ নেবে ইসি

প্রকাশঃ Sep 21, 2026 - 17:30
সংসদ থেকে চিঠি পেলেই নজরুলের বিষয়ে পদক্ষেপ নেবে ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও এ মুহূর্তে তার সংসদ সদস্য পদ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘সম্মানিত সংসদ সদস্যের ব্যাপারে স্পিকারের কাছ থেকে আমরা এখনো কোনো চিঠি পাইনি।’

জামায়াতের পাঠানো চিঠির বিষয়ে তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়, তাকে (জি এম নজরুল ইসলাম) দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

জামায়াতের ওই চিঠির ভিত্তিতে ইসি নিজ উদ্যোগে কোনো ব্যবস্থা নিতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব স্পষ্টভাবে বলেন, ‘না’।

আখতার আহমেদ বলেন, ‘আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা। পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতাভুক্ত। স্পিকার বা সংসদ সচিবালয় থেকে অফিসিয়াল চিঠি পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

-স্বাধীন/এমএ

সংসদ থেকে চিঠি পেলেই নজরুলের বিষয়ে পদক্ষেপ নেবে ইসি
লোগো
Sep 21, 2026

সংসদ থেকে চিঠি পেলেই নজরুলের বিষয়ে পদক্ষেপ নেবে ইসি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta