২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলছে মালয়েশিয়া

প্রকাশঃ Sep 2, 2026 - 17:09
২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলছে মালয়েশিয়া

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে, সেটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

এর আগে বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে মালয়েশিয়ায় দুই লাখ বাংলাদেশি কর্মী যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে মালয়েশিয়া সরকারের বক্তব্যে ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।

এদিকে একই সংবাদ সম্মেলনে মিয়ানমারের শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন ফাহমি ফাজিল। তিনি জানান, প্রথম দফায় ১ হাজার ৪৭৬ জন শরণার্থী স্বেচ্ছায় স্বাক্ষর করে মিয়ানমারে ফিরে যাচ্ছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) মিয়ানমারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও, প্রত্যাবাসন করা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে

-স্বাধীন/এমএ

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলছে মালয়েশিয়া
লোগো
Sep 2, 2026

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে যা বলছে মালয়েশিয়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta