কমল এলপিজি গ্যাসের দাম
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডারে দাম কমেছে ১৩ টাকা।
এছাড়া ৫.৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ২৫ কেজির দাম ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।
আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
-স্বাধীন/এমএ
কমল এলপিজি গ্যাসের দাম

