সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশঃ Sep 2, 2026 - 18:13
সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বলেন, সরকারের নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা স্থায়ী কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে সরকারি অর্থব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও কমিটির গুরুত্বপূর্ণ কাজ।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের কমিটি ব্যবস্থা নিয়ে স্থায়ী কমিটির সচিবদের পক্ষ থেকে একটি উপস্থাপনা প্রদান করা হয়। এতে কমিটি সভাপতির দায়িত্ব ও কার্যক্রম, স্থায়ী কমিটির কার্যক্রম এবং কমিটি সচিবের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হয়।

আলোচনায় আইপিইউ প্রতিনিধিদল সংসদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংসদীয় গণতন্ত্রকে আরও বিস্তৃত ও কার্যকর করতে আইপিইউয়ের বিভিন্ন উদ্যোগ ও ভূমিকার কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সচিববৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক
লোগো
Sep 2, 2026

সংসদের স্থায়ী কমিটির সচিবদের সাথে আইপিইউ প্রতিনিধিদলের বৈঠক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta