বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশঃ Sep 2, 2026 - 20:09
বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। পরে বিকেল ৪টায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলীসহ দলীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউল আহসান জুয়েল শিকদার, মিজানুর রহমান চুন্নু, হারু আর রশিদ শিকদার, নাসির হাওলাদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে ১০ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

-স্বাধীন/এমএ

বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
লোগো
Sep 2, 2026

বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta