প্রথমবারের মতো ত্রয়োদশ সংসদের অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

প্রকাশঃ Sep 3, 2026 - 17:50
প্রথমবারের মতো ত্রয়োদশ সংসদের অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’

স্পিকারের বক্তব্যের পর অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।

এর আগে, গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পরদিনই তিনি সংসদ অধিবেশনে যোগ দেন।

-স্বাধীন/এমএ

প্রথমবারের মতো ত্রয়োদশ সংসদের অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
লোগো
Sep 3, 2026

প্রথমবারের মতো ত্রয়োদশ সংসদের অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta