কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা

প্রকাশঃ Sep 3, 2026 - 21:46
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা

চিকিৎসা কিংবা অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত করার পাশাপাশি আবাসস্থলের নিরাপত্তা সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।

গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর স্থানীয় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে উপহাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতার আবাসিক হোটেলগুলোকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি বিবেচনায় চিকিৎসা বা অন্যান্য কাজে বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া নাগরিকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে।

কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করার পাশাপাশি হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া রোগীদের সঙ্গে থাকা স্বজন বা অ্যাটেনডেন্টদেরও (attendants) ভ্রমণের আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই নিশ্চিত হতে অনুরোধ করা হয়েছে।

উপহাইকমিশন জানায়, সাম্প্রতিক মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলকাতার স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়ম মেনে এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসন সংকটে পড়া এড়াতে আগাম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে উপহাইকমিশন।

-স্বাধীন/এমএ

কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা
লোগো
Sep 3, 2026

কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta