ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাপানের দল ঘোষণা

প্রকাশঃ Sep 8, 2026 - 13:52
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাপানের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জাপান। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি স্কোয়াডে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়।

জাপানের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিংয়ের নেতৃত্বে দলে রয়েছেন ইব্রাহিম তাকাহাশি ও ডেকলান সুজুকি-ম্যাককম্ব। তিনজনই জাপানের হয়ে ৫০টির বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার জেক কুসুদা-নাইর্ন। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন অভিজ্ঞ সুয়োশি তাকাদা। ২০১৩ সালের আইসিসি ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে জাপানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর।

স্কোয়াডে জায়গা পেয়েছেন জাপানের স্কুলভিত্তিক ক্রিকেট কার্যক্রম ‘বুকাতসু’র দুই ক্রিকেটার ওয়াতারু মিয়াউচি ও মাকোতো তানিয়ামা। লেগ স্পিনার তানিয়ামা অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্নের বোলিং দেখে নিজের অ্যাকশন তৈরি করেছেন। প্রিয় ক্রিকেটারের স্মরণে ২৩ নম্বর জার্সিও বেছে নিয়েছেন তিনি।

জাপানের ক্রিকেট ইতিহাস ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তানিয়ামাই। তাঁর সঙ্গে জাতীয় দলে রাখা হয়েছে জাপানের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য চার্লি হারা-হিনজেকেও। তানজানিয়ার বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ের ম্যাচেও খেলেছিলেন তিনি।

চোটের কারণে ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮-এর সাব-রিজিওনাল বাছাইপর্বে খেলতে না পারা স্পিনার বেঞ্জামিন ইতো-ডেভিসও দলে ফিরেছেন।

বিশ্বকাপের আশাও বাঁচিয়ে রেখেছে জাপান

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। সমান পয়েন্টে থাকা পাপুয়া নিউগিনির চেয়ে নেট রানরেটে পিছিয়ে থাকলেও নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে বিশ্বকাপে খেলার আশা জিইয়ে রেখেছে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে জাপান। এরপর এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর আফগানিস্তান এবং ২৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে জাপানকে।

ভারতের স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, আর্শদীপ সিং ও বৈভব সূর্যবংশী।

জাপানের স্কোয়াড

কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন ইতো-ডেভিস, অ্যালেস্টার কাদোওয়াকি-ফ্লেমিং, কোহেই কুবোতা, জেক কুসুদা-নাইর্ন, ওয়াতারু মিয়াউচি (উইকেটকিপার), রেও সাকুরানো-থমাস, অ্যালেক্স শিরাই-প্যাটমোর (উইকেটকিপার), শোমা সুগায়া-স্লেটার, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, সুয়োশি তাকাদা, ইব্রাহিম তাকাহাশি, মাকোতো তানিয়ামা ও লাচলান ইয়ামামোতো-লেক।

সূত্র: আইসিসি


-স্বাধীন দিগাস্ত/ এস

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাপানের দল ঘোষণা
লোগো
Sep 8, 2026

ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাপানের দল ঘোষণা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta