কুন্দেকে পেতে বায়ার্নের বড় অঙ্কের প্রস্তুতি

প্রকাশঃ Sep 30, 2026 - 17:06
কুন্দেকে পেতে বায়ার্নের বড় অঙ্কের প্রস্তুতি

বার্সেলোনায় জুল কুন্দের গুরুত্ব কিছুটা কমেছে—এই সুযোগ কাজে লাগাতে চায় বায়ার্ন মিউনিখ। জানুয়ারির দলবদলে ফরাসি ডিফেন্ডারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে জার্মান জায়ান্টরা। তবে কুন্দেকে পেতে হলে বার্সেলোনার কঠিন শর্ত পূরণ করতে হবে বায়ার্নকে।

২৭ বছর বয়সী কুন্দে গত কয়েক মৌসুমে বার্সেলোনার রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেন্টার-ব্যাক থেকে রাইট-ব্যাকে নিজের ভূমিকা বদলেও নিয়েছিলেন তিনি। তবে চলতি মৌসুমে কোচ হান্সি ফ্লিক তাকে আবার সেন্টার-ব্যাক হিসেবেও খেলানোর চেষ্টা করেছেন।

তারপরও একাদশে কুন্দের জায়গা আগের মতো নিশ্চিত নয়। চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম সাত ম্যাচের মাত্র তিনটিতে শুরু থেকে খেলেছেন তিনি। অন্যদিকে এরিক গার্সিয়াও ফ্লিকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ফলে জানুয়ারির দলবদলে কুন্দের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বার্সেলোনার সঙ্গে কুন্দের বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে ফুট মার্কাতো জানিয়েছে, বায়ার্নের শীতকালীন দলবদলের তালিকায় কুন্দে ওপরের দিকেই রয়েছেন।

তবে কুন্দেকে পেতে বায়ার্নকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ডিফেন্ডারের জন্য প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো মূল্য নির্ধারণ করেছে বার্সেলোনা।

কুন্দেকে দলে নেওয়ার অর্থ জোগাড় করতে বায়ার্ন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জায়ের ভবিষ্যৎ নিয়েও ভাবছে। তাকে বিক্রি করে প্রায় ৩ কোটি ইউরো পাওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও জানুয়ারিতে কিমের বায়ার্ন ছাড়ার সম্ভাবনা খুব বেশি নয় বলেও অন্য একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে কুন্দের ভবিষ্যৎ এখনো পুরোপুরি পরিষ্কার নয়। বার্সেলোনার রক্ষণভাগে চোটের পরিস্থিতি বদলে দিতে পারে ফ্লিকের পরিকল্পনাও। বিশেষ করে আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের চোটের পর কুন্দেকে আবার সেন্টার-ব্যাক হিসেবে বেশি দায়িত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সব মিলিয়ে, জানুয়ারিতে কুন্দেকে নিয়ে বায়ার্নের পরিকল্পনা থাকলেও তাকে বার্সেলোনা থেকে ছাড়িয়ে নেওয়া সহজ হবে না।

-স্বাধীন/এস

কুন্দেকে পেতে বায়ার্নের বড় অঙ্কের প্রস্তুতি
লোগো
Sep 30, 2026

কুন্দেকে পেতে বায়ার্নের বড় অঙ্কের প্রস্তুতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta