বিশ্বাস ভাঙার পর বদলে গেছেন ঈশা, ‘বিগ বস’-এ জানালেন কষ্টের কথা

প্রকাশঃ Sep 8, 2026 - 16:35
বিশ্বাস ভাঙার পর বদলে গেছেন ঈশা, ‘বিগ বস’-এ জানালেন কষ্টের কথা

বলিউড অভিনেতা সালমান খানের জীবনেও প্রেম এসেছে বহুবার। সম্পর্ক ভেঙেছে, মনও ভেঙেছে—তবু পেশাদারত্ব থেকে কখনও সরে যাননি তিনি। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এবার ভালোবাসায় আঘাত পাওয়া মানুষদের ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিলেন ভাইজান।

মার্চের শেষদিকে র‍্যাপার বাদশার সঙ্গে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি। কিন্তু সেই সম্পর্ক টিকল মাত্র কয়েক মাস। জুলাই থেকেই তাঁদের দাম্পত্যে অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। সামাজিক মাধ্যমে ঈশার কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দেয়। শেষ পর্যন্ত যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা দম্পতি।

বিচ্ছেদের সেই যন্ত্রণা নিয়েই ‘বিগ বস ২০’-এর ঘরে প্রবেশ করেছেন ঈশা রিখি। রোববার (৬ সেপ্টেম্বর) গ্র্যান্ড প্রিমিয়ারে সালমান খানের সঙ্গে কথোপকথনে নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

ঈশা জানান, তিনি বিয়ে করে সংসার করার জন্য সত্যিই অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। বিশেষ করে সম্পর্কে বিশ্বাস ভেঙে গেলে বারবার মনে প্রশ্ন জাগে—‘কোথায় ভুল করলাম?’

তবে অতীতের সেই অধ্যায় নিয়ে আর বিস্তারিত কথা বলতে চান না ঈশা। তাঁর কথায়, “আমি বুঝতেই পারিনি, কখন নিজের গল্পেই আমি পার্শ্বচরিত্র হয়ে গিয়েছিলাম।” তবু অতীত নিয়ে তাঁর কোনো আফসোস নেই।

ঈশার লক্ষ্য এখন একটাই—নিজের পরিচয় নতুন করে তৈরি করা। ‘বিগ বস’-এর ঘরে এসে তিনি চান মানুষ যেন তাঁকে কারও স্ত্রী বা প্রাক্তন স্ত্রী হিসেবে নয়, বরং নিজের পরিচয়ে চিনতে পারে। শুধু অংশ নেওয়াই নয়, শো জেতার লক্ষ্যও রয়েছে তাঁর।

এ সময় ঈশার পাশে দাঁড়ান সালমান খান। অতীতের কষ্ট আঁকড়ে না ধরে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সালমান বলেন, সবার জীবনেই ব্রেকআপ আসে। কিন্তু যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, তাকে সেই কষ্ট দেওয়ার জন্য আপনার জীবনে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তাঁর কথায়, অন্য মানুষটি হয়তো অনেক আগেই নিজের জীবনে এগিয়ে গেছে—তাই আপনাকেও নিজের জীবন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

বিচ্ছেদের ক্ষত হয়তো রাতারাতি শুকায় না। কিন্তু সালমানের কথায় যেন সেই পুরোনো সত্যই আবার মনে করিয়ে দেওয়া হলো—যে চলে গেছে, তাকে নয়; এবার নিজের জীবনকেই গুরুত্ব দিতে হবে।

-স্বাধীন দিগাস্ত/ এস

বিশ্বাস ভাঙার পর বদলে গেছেন ঈশা, ‘বিগ বস’-এ জানালেন কষ্টের কথা
লোগো
Sep 8, 2026

বিশ্বাস ভাঙার পর বদলে গেছেন ঈশা, ‘বিগ বস’-এ জানালেন কষ্টের কথা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta