সংসদীয় কমিটির নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

প্রকাশঃ Sep 10, 2026 - 12:57
সংসদীয় কমিটির নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন একটি সংসদীয় কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি স্থায়ী কমিটিতে সদস্য পরিবর্তন করা হয়। এর মাধ্যমে কমিটি দুটিকে নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে।

নতুন কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো অনুমোদন পায়।

নতুন এই কমিটি গঠনের ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে এ পর্যন্ত গঠিত সংসদীয় কমিটির সংখ্যা বেড়ে হয়েছে ৪৬টি।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মন্ত্রণালয়-সংশ্লিষ্ট ৩৯টি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ১১টি—সব মিলিয়ে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর আগে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়েছিল। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের মধ্য দিয়ে এখন পর্যন্ত গঠিত কমিটির সংখ্যা ৪৬টিতে পৌঁছেছে।

-স্বাধীন দিগাস্ত/এস

সংসদীয় কমিটির নতুন দায়িত্বে রেজা কিবরিয়া
লোগো
Sep 10, 2026

সংসদীয় কমিটির নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta