‘আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে’: আসিফ মাহমুদ

প্রকাশঃ Sep 13, 2026 - 19:01
‘আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে’: আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পাশাপাশি ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন গ্রহণ এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে এসব অভিযোগের খবর প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির এই মুখপাত্র তার পোস্টে লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

-স্বাধীন/এমএ

‘আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে’: আসিফ মাহমুদ
লোগো
Sep 13, 2026

‘আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে’: আসিফ মাহমুদ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta