হুথিদের সঙ্গে লড়াইয়ে পাঁচ শতাধিক ইয়েমেনি সেনা নিহত

প্রকাশঃ Sep 13, 2026 - 22:01
হুথিদের সঙ্গে লড়াইয়ে পাঁচ শতাধিক ইয়েমেনি সেনা নিহত

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘর্ষে সরকারের অনুগত পাঁচ শতাধিক সেনা নিহত হয়েছেন।

গত ৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এসব সংঘর্ষে আরও প্রায় দেড় হাজার সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। সরকারি পক্ষের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে হতাহতের এই সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্র থেকে এখনো যাচাই করা সম্ভব হয়নি।

ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের দাবি, এসব সংঘর্ষে হুথিদের ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারি বাহিনীর তুলনায় অনেক বেশি। তবে এ দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। হুথিদের হতাহতের তথ্যও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

দীর্ঘদিনের সংঘাতে বিভক্ত ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হওয়ায় দেশটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একই সঙ্গে এই সংঘাত আঞ্চলিক উত্তেজনাও বাড়িয়ে তুলছে।

-স্বাধীন/এমএ

হুথিদের সঙ্গে লড়াইয়ে পাঁচ শতাধিক ইয়েমেনি সেনা নিহত
লোগো
Sep 13, 2026

হুথিদের সঙ্গে লড়াইয়ে পাঁচ শতাধিক ইয়েমেনি সেনা নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta