জুলাই হত্যা মামলা
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা কাল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ১৭ আগস্ট মামলাটির শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।
মামলায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। একই সঙ্গে আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানিয়েছে প্রসিকিউশন।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
-স্বাধীন/এমএ
ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা কাল

