গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদার জামিন

প্রকাশঃ Sep 30, 2026 - 16:58
গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদার জামিন

শ্বশুরের সঙ্গে আপসের পরও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন হয়নি। তবে নারী বিবেচনায় তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।

এর আগে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণার মামলায় বাদী ও নিহত মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ আপস মীমাংসা করেন। কারাগারে থাকা নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেলে তার কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে হাজির হয়ে আসামিদের পক্ষে হলফনামা দেন মরিয়মের বাবা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান।

মাহবুবুর রহমান জানান, বাদী আপস করে আদালতে হলফনামা দিয়েছেন।

তিনি বলেন, ‘কারাগারে থাকা গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের আপসের শর্তে জামিন চেয়েছিলাম। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। এরই মধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে। শুনানিতে উপস্থিত থেকে বাদী জানিয়েছেন, দুই আসামির জামিনে তার কোনো আপত্তি নেই। তবে আদালত এখনো আদেশ দেননি।’

এর আগে গত সোমবার দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওইদিন তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে গাজী নজরুল প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে নিয়ে শয়নকক্ষে থাকতেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী মরিয়মকে শয়নকক্ষের পাশের বারান্দায় মাঝে মাঝে রাত কাটাতে হতো।

তদন্তে মরিয়ম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও আদালতকে জানিয়েছিল পুলিশ।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কক্ষে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।

ঘটনার পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। ওই রাতেই নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে গ্রেপ্তার করে পুলিশ। একদিনের রিমান্ড শেষে মাকছুদাকেও কারাগারে পাঠানো হয়।

-স্বাধীন/এমএ

গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদার জামিন
লোগো
Sep 30, 2026

গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদার জামিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta