চুয়াডাঙ্গার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

প্রকাশঃ Sep 14, 2026 - 19:06
চুয়াডাঙ্গার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মো. মিল্লাদ হোসেন (৩৬) নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে দর্শনা থানার দক্ষিণচাঁদপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিল্লাদ হোসেন দক্ষিণচাঁদপুর গ্রামের মো. জিয়াউল হকের ছেলে। তিনি দর্শনা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় মিল্লাদ হোসেনকে আসামি করা হয়েছিল।

ওসি মো. নজরুল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে দক্ষিণচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে মিল্লাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


-স্বাধীন/এস

চুয়াডাঙ্গার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার
লোগো
Sep 14, 2026

চুয়াডাঙ্গার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta