পাবনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

প্রকাশঃ Sep 8, 2026 - 17:59
পাবনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাজ গ্রামের প্রয়াত সেকেন সরদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আজিজের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা লাশটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


-স্বাধীন দিগাস্ত/ এস

পাবনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার
লোগো
Sep 8, 2026

পাবনায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta