আন্তর্জাতিক প্রবীণ দিবসে নেছারাবাদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি
মো:মুহিদুল ইসলাম: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ নেছারাবাদে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো. সালাহউদ্দীন শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, তারা আমাদের অভিজ্ঞতার অশেষ ভাণ্ডার ও দিকনির্দেশক। তাদের জীবনমান উন্নয়ন ও সম্মান নিশ্চিত করা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব।
প্রবীণদের কল্যাণে সরকারের পাশাপাশি সামাজিকভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলার প্রবীণ ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
-স্বাধীন/এস
আন্তর্জাতিক প্রবীণ দিবসে নেছারাবাদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠি

