মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশঃ Sep 24, 2026 - 18:15
মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার ২

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

২১ লাখ টাকার সার জব্দ

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী।

অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

জব্দ করা সারের আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এ ঘটনায় সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও একই এলাকায় সার জব্দ

এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। ওই ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হয়েছিল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সার ও ট্রাক এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


-স্বাধীন/এস

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার ২
লোগো
Sep 24, 2026

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার ২

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta