চাঁদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

প্রকাশঃ Sep 20, 2026 - 18:03
চাঁদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহীনুর বেগম চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী। তিনি এক সন্তানের জননী। ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন মাহীনুরের ছোট ভাই মো. ইউনুছ (২৮)। তিনি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের তপাদার বাড়ির মৃত পনু মিয়ার ছেলে। আহত অপর নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেবপুর এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাহীনুর বেগমের মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


-স্বাধীন/এস

চাঁদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
লোগো
Sep 20, 2026

চাঁদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta