কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশঃ Sep 26, 2026 - 17:07
কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কর্মসংস্থান ব্যাংকের Small Business Microfinance & Micro Enterprise Fund (SBMMEF) প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং SBMMEF কর্মসূচির প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ. আকতার হোসেন প্রধান। কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মো. মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী বলেন, SBMMEF প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে। তিনি শুধু ঋণ প্রদানের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা এবং ঋণের সঠিক ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং ঋণের যথাযথ ব্যবহারে সহায়ক হবে।

কর্মসূচিতে SBMMEF প্রকল্পের আওতায় পাঁচজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তার মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসংস্থান ব্যাংক, কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

-স্বাধীন/এমএ

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
লোগো
Sep 26, 2026

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta